মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী ২০২৬ - ১৭:৫০
ইরানের সুন্নি আলেম: ইসলামী বিপ্লব জনগণের ঈমান ও নেতৃত্বের প্রতি আনুগত্যের ফসল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) নীতিনির্ধারণী পরিষদের সদস্য হাজ্ব গুলদি আখুন্দ কামালি বলেছেন, জনগণের দৃঢ় ঈমান, ঐক্য এবং ধর্মীয় নেতৃত্বের প্রতি আনুগত্যের ফল হিসেবেই ইসলামী বিপ্লব সংঘটিত হয়েছে। তিনি ইসলামী বিপ্লবকে ইরানি জাতির দীর্ঘদিনের সংগ্রাম, প্রতিরোধ ও আত্মত্যাগের পরিণতি হিসেবে আখ্যায়িত করেন।

হাওজা নিউজ এজেন্সি: মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২২ বাহমান ইসলামী ইরানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক দিন। দীর্ঘ বছর ধরে মুসলিম জনগণের অব্যাহত সংগ্রাম, ত্যাগ ও প্রতিরোধের পর এই দিনেই সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠিত হয়।

আখুন্দ কামালি বলেন, ইসলামী বিপ্লব ছিল জনগণের ঈমান, ঐক্য এবং ধর্মীয় নেতৃত্বের প্রতি আনুগত্যের প্রতিফলন। এই দিনটি স্বৈরাচার ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে জাতির বিজয়ের স্মারক এবং প্রমাণ করে যে, আল্লাহর পথে যে জাতি দাঁড়ায়, তাকে কোনো শক্তিই পরাস্ত করতে পারে না।

দেশটির আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নীতিনির্ধারণী পরিষদের এই সদস্য বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, আজও ২২ বাহমান ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি, মর্যাদা ও ঐক্যের প্রতীক। এই দিনে জনগণের বিপুল ও ঐক্যবদ্ধ উপস্থিতি দেখে বিপ্লববিরোধী শক্তিগুলো—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরায়েল—ইরানি জাতির দৃঢ়তার মুখে নিজেদের অক্ষমতা আরও স্পষ্টভাবে উপলব্ধি করে।

তিনি আরও বলেন, ইয়াওমুল্লাহ ২২ বাহমানের শোভাযাত্রায় জনগণের সচেতন ও উদ্দীপনাময় অংশগ্রহণ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর আহ্বানে বাস্তব সাড়া। এটি শত্রুদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দেয় যে, সব ধরনের চাপ, হুমকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ সত্ত্বেও ইরানি জাতি বিপ্লব ও ইসলামী ব্যবস্থার আদর্শে অবিচল রয়েছে।

আখুন্দ কামালি বলেন, এই গৌরবময় উপস্থিতি কেবল শিয়া ও সুন্নি সম্প্রদায়ের ঐক্য এবং জাতীয় সংহতির প্রতিফলনই নয়, বরং এটি দায়িত্বশীলদের মনোবল জোরদার করে এবং হতাশা সৃষ্টি, বিভেদ উসকে দেওয়া ও ধর্মীয় বিশ্বাস দুর্বল করার লক্ষ্যে পরিচালিত ষড়যন্ত্রগুলোকে নিষ্ফল করে দেয়।

তিনি জোর দিয়ে বলেন, ২২ বাহমান হলো প্রয়াত ইমাম খোমেনী (রহ.), শহীদগণ এবং সর্বোচ্চ নেতার সঙ্গে নতুন করে অঙ্গীকার নবায়নের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরও জনগণ আরও ব্যাপক ও জাঁকজমকপূর্ণ উপস্থিতির মাধ্যমে প্রমাণ করবে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজও শক্তিশালী, গতিশীল এবং বিশ্বের মুক্তিকামী জাতিসমূহের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha